
গৌরবের মুক্তিযুদ্ধকে ‘ভূলুণ্ঠিত’ করা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে পুনর্বাসন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা বলতে চাই—মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, ৭ মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না।’
আজ শনিবার ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে ‘বেইমানি’ করছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে।’ এ সময় ১২ মার্চ সংসদ অধিবেশনের আগেই বিএনপির সংসদ সদস্যদের সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানান তিনি।
রাষ্ট্রপতির প্রসঙ্গে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘প্রথম অধিবেশনে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। অন্যথায় ১১ দল রাজপথে নামতে বাধ্য হবে।’
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ দলটির কেন্দ্রীয় ও ফরিদপুর বিভাগীয় নেতারা।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন...
৩ ঘণ্টা আগে
পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া নেওয়া কঠিন হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেছেন, ‘আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের যাত্রী হয়রানি বরদাশত করা হবে না এবং পরিবহন সেক্টরে চাঁদাবাজি
৬ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। ভাববে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের...
৬ ঘণ্টা আগে
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। গঠন হয়েছে এ প্ল্যাটফর্মের জাতীয় সাংগঠনিক কমিটি।
১ দিন আগে