
দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাইয়ের ছাত্র-জনতার ‘হৃত স্বপ্ন’ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর যাত্রা শুরু হয়েছে। গঠন হয়েছে এ প্ল্যাটফর্মের জাতীয় সাংগঠনিক কমিটি।
শুক্রবার (৬ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই প্ল্যাটফর্মের সংগঠক হিসেবে রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত মাহফুজ আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ ১৭ জন। তাঁদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ এগিয়ে নেওয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই সাংগঠনিক উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে সংগঠনকে বিস্তৃত করাও কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে।
অলটারনেটিভসের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ জরুরি। এ বাস্তবতা সামনে রেখে ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে, যা আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ত করে সংগঠনের কাঠামো গড়ে তোলার কাজ করবেন।
বর্ণানুক্রমিকভাবে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকেরা হলেন আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনূভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরবর্তী সময়ে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক আলোচনা সভার মধ্য দিয়ে যাত্রা শুরুর ঘোষণা দেয় `অলটারনেটিভস'। এর এক মাস পর প্ল্যাটফর্মটি তাদের কমিটি গঠন করলো।

জ্যেষ্ঠ সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
৮ ঘণ্টা আগে
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
৮ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য ও মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ দিন বেলা ১টায় বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করবে দলটির ঢাকা মহানগরী শাখা।
৯ ঘণ্টা আগে
ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
১০ ঘণ্টা আগে