
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদব সৃষ্টি করেছে। তারা বেয়াদবতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে।’
আজ মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজিত জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। এ্যানি বলেন, বাংলাদেশে বিরোধী দল একটা, সেটা হলো জামায়াত-শিবির। জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দলটি জামায়াত-শিবিরের নেতৃত্বে একাকার হয়ে গেছে।
এনসিপি ও জামায়াত-শিবির দেশের রাজনীতিকে বিভক্ত করেছে অভিযোগ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘তারা ফ্যাসিস্টবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।’
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিস্টবিরোধী দুটি পক্ষ ছিল। একটি জামায়াত-শিবির এবং অন্যটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি। এখন একটি পক্ষ প্রতিদিন গায়ে পড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমরা এখনো ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।’

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে এখনো রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির দাবি, ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাগুলো প্রমাণ করে,
১ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি মহলের কারণে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রত্যাশা পূরণ হয়নি। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার এক বাণীতে তিনি এ অভিযোগ করেছেন।
৩ ঘণ্টা আগে