Ajker Patrika

তারেক রহমানের সরকার হাসিনার সরকার হয়েছে: কর্নেল অলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৭
তারেক রহমানের সরকার হাসিনার সরকার হয়েছে: কর্নেল অলি
আজ শনিবার গাজীপুরের ভোগড়া বাইপাসে আয়োজিত ১১ দলের রংপুর লংমার্চের পথসভায় বক্তব্য রাখছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: ফেসবুক থেকে

তারেক রহমানের সরকার হাসিনার সরকার হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

আজ শনিবার গাজীপুরের ভোগড়া বাইপাসে আয়োজিত ১১ দলের রংপুর লংমার্চের এক পথসভায় এ কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, যখন বেগম জিয়ার সময় ছিল তখন বেগম জিয়ার সরকার হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সরকার হয়েছিল। তারেক রহমানের সময় কিন্তু হাসিনার সরকার গঠন হইছে। সুতরাং হাসিনা সরকার দিয়ে বিএনপির কাজ চলবে না।

তিনি বলেন, ‘আমরা বারবার ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমরা সংস্কার চাই। সংস্কার যদি না দেন আমরা এক দফায় যাব। সেটা হলো সরকারের বিদায়।’

কর্নেল অলি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সরকারের বিরুদ্ধেও না, কোনো দেশের বিরুদ্ধেও না। আমরা বাংলাদেশের জনগণের যে সমস্যা সেই সমস্যার সমাধান চাই।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘আমরা অধিকার আদায়ের জন্য উত্তর জনপদে লংমার্চে যাচ্ছি। গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া কোনো উপায় নেই, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের টালবাহানা বরদাশত করা হবে না।’

পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সরকারের ব্যর্থতা কোটি কোটি মানুষকে জানাচ্ছি। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।’

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বিএনপি এখন নাই নাই খাই খাই পার্টিতে পরিণত হয়েছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত ও লুটপাট বন্ধ করতে আমাদের লড়াই চলছে।’

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত