
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের তিন যোদ্ধা। তাঁরা হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় বক্তব্য দেবেন তাঁরা।
অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মোওসা হাররাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রটি গত ৫ নভেম্বর তিনজনের কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশের জুলাই বিপ্লবের ওপর অক্সফোর্ড বাংলা সোসাইটির সঙ্গে আমাদের যৌথ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও প্যানেলিস্ট হিসেবে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে।’
২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ভিসা দেওয়ার কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এই সফরে অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়া, প্যানেল আলোচনায় অংশগ্রহণ এবং গণতান্ত্রিক উত্তরণ, জবাবদিহি ও নাগরিক নেতৃত্বের প্রশ্নে ছাত্র এবং পণ্ডিতদের সঙ্গে যোগাযোগ করবেন তাঁরা।
সফরটি কেবল একাডেমিক ও জনসাধারণের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে এবং সফর শেষে তাঁরা বাংলাদেশে ফিরে আসবেন বলেও জানানো হয়েছে চিঠিতে।
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণের বিষয়ে আলী আহসান জুনায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিটা নভেম্বরে পেয়েছি। ভিসাসংক্রান্ত জটিলতায় প্রোগ্রাম একটু রিশিডিউল (সূচি পরিবর্তন) হয়ে জানুয়ারিতে হবে।’
হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁরা কবে যুক্তরাজ্যে যাবেন, তা জানাননি।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে শুধু চুক্তি নবায়ন না করে নতুন করে চুক্তি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ও নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের সমান অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন
১৭ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের শহীদ শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মদানের এক চূড়ান্ত ফলাফলই হাসিনার ভীত শৃগালের মতো দেশ থেকে পলায়ন। এ সময় তিনি আরও বলেন, ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়ে লড়াই করেছে বলেই আজ তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না।
১৮ ঘণ্টা আগে
পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা প্রশ্ন করেন, ‘পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে?’ —এ ধরনের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
২১ ঘণ্টা আগে
জামায়াত জানিয়েছে, তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে জামায়াত আমির সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন শফিকুর রহমান। আগামী রোববার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
১ দিন আগে