
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তিতে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। নতুন যোগদান করা যুবশক্তি নেতারা হলেন— জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান।
গতকাল সোমবার রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বার্তায় এ কথা জানায় এনসিপির মিডিয়া টিম।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুবশক্তির সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেলসহ নেতৃবৃন্দ নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।
যুবশক্তিতে নতুন যোগদান করা এই নেতারা কে, কোন দায়িত্ব পালন করবেন, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ হেফাজতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের স্বীকৃতি এবং অনুদান দেওয়ায় আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেফাজতে ইসলামের আমির।
৬ ঘণ্টা আগে
মৌলভীবাজার-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ চা-শিল্প রক্ষার প্রশ্নে বলেছেন, ‘বাংলাদেশে ২০০টির বেশি চা-বাগান আছে, কিন্তু শিল্পটি এমন সংকটে পড়েছে যে মেডিকেলের ভাষায় একে এখন সিসিইউতে বলা যায়। এবার সমাধান না হলে আগামী বছর আইসিইউতে চলে যেতে পারে।’
১৬ ঘণ্টা আগে
আজ সোমবার বিষয়টি নিয়ে সংসদে মন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার পর নতুন করে আলোচনার গুরুত্ব রাখে কি না, সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে দেখি সব তেল আছে; কিন্তু বাইরে তেল নেই। জ্বালানি ইস্যুটি এ মুহূর্তে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়টি পাশ কাটিয়ে গেলে...
১৭ ঘণ্টা আগে