
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ওই মাদ্রাসার মহাপরিচালক।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজে দেওয়া পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়েছে। সাক্ষাৎকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ছিলেন।
সাক্ষাৎকালে আসিফ মাহমুদ হেফাজতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদদের স্বীকৃতি এবং অনুদান দেওয়ায় আসিফ মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হেফাজতে ইসলামের আমির। সাক্ষাৎ শেষে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আসিফ মাহমুদের সাফল্য কামনা করে দোয়া করেন তিনি।
জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক সহযোগিতা ও শুভকামনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দোয়া করেন এবং নিজের লেখা একটি বই উপহার দেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আসিফ মাহমুদ জানান, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই এখানে এসেছেন। এর আগে এই মাদ্রাসায় আসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এখানে এসে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে পড়াশোনা করতে দেখে তিনি সন্তুষ্ট হয়েছেন। তিনি শিগগিরই দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথাও জানান।
নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সেই বিষয়েও দোয়া নেওয়া এই সফরের একটি উদ্দেশ্য ছিল। জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করতে কাজ চলছে এবং নতুন অনেকেই দলে যুক্ত হচ্ছেন।
এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, চট্টগ্রামে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি মুখপাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বিরোধী মত দমন করার পুরোনো অবস্থা আবারও দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’
১৭ মিনিট আগে
তীব্র গ্যাস-সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন-পাতিল হাতে রাজধানীতে পেট্রোবাংলা অভিমুখে ‘প্রতীকী মার্চ’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’
৩৬ মিনিট আগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। রাজধানীর মহাখালীতে আজ শনিবার ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের দাবি মেনে না চললে অতীতের স্বৈরাচারী সরকারগুলোর মতো বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
৪ ঘণ্টা আগে