
চাঁদাবাজি করে টাকা আনতে হয় না, মানুষ বিশ্বাস করেই টাকা দেয়—এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ বলে—বাবারে, টাকা লাগলে টাকা দিমু। নির্বাচন করতে তো টাকা লাগে, কিন্তু তুমি দুর্নীতি করবা না। টাকা যত লাগে দিমু। আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি। সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় কি আমার পয়সা নেওয়ার দরকার আছে?’
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আজকের দিনেও মানুষ আমার নির্বাচনী তহবিলে ৯ লাখ টাকা দিয়েছে। প্রতিদিনই এভাবে মানুষ টাকা দিচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় দেবিদ্বার পৌর ৪ নম্বর ওয়ার্ডের বড় আলমপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী এক উঠান বৈঠকে এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই নেতা আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আবার যদি কখনো নির্বাচন হয়, যদি আল্লাহ তৌফিকে রাখেন, যদি দাঁড়াইতে হয়, এখন আমি যদি ভালো কাজ করি, আমি যদি জনকল্যাণমুখী কাজ করি, তখনো আপনারা আমাকে হেল্প করবেন, করবেন না?’ তখন সবাই হ্যাঁ বলে সমর্থন দেন। তিনি বলেন, ‘আমি যেহেতু পয়সা ছাড়া নির্বাচন করতে পারতেছি। সুতরাং আপনাদের সেবা দেওয়ার সময় আমার পয়সা নেওয়ার দরকার নাই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি, সন্তানের দায়িত্ব এবার আপনাদের হাতে।’
উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহিদসহ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, এনসিপি ও জোটের নেতারা।

জামায়াতের আমির ডা. শফিকুর বলেন, আমরা একটা মানুষও চাঁদাবাজী করিনি, স্ট্যান্ড দখল করিনি। আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছে। গত সাড়ে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। জামায়াত সুযোগ পেলে সেই টাকা ফেরত এনে দেশের উন্নয়ন করবে। যারা নিজেরাই লুণ্ঠন, পাচারে জড়িত তারা ওই টাকা
১১ মিনিট আগে
আয়োজকেরা জানান, তিন দিন ধরে বিরামহীন জনসভার প্রস্তুতির কাজ চলেছে। দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জাসহ আনুষঙ্গিক সব কাজ শেষ করা হয়েছে। পিরোজপুরের সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন তাঁরা।
১৭ মিনিট আগে
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দলীয় প্রতীক ‘নৌকা’ প্রথমবারের মতো কয়েক দশক পর তাঁর নিজ জেলা গোপালগঞ্জের নির্বাচনী মাঠেই অনুপস্থিত। একসময় যে প্রতীকটি এই এলাকার ভোটের চিত্র নির্ধারণ করত, এবার তার কোনো চিহ্নই নেই।
৩০ মিনিট আগে
নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতসহ ২২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে