
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে এই অভিযোগ করে। তারা এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পরে এক ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘মেজর কয়েকটা ঘটনা, আমাদের খুব অপছন্দনীয় ঘটনা ঘটেছে; যার জন্য আমরা মনে করেছি যে, এটা আমাদের না খালি, সারা দেশের মানুষ অপছন্দ করতেছে। আমরা মনে করেছি, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো দরকার, যাতে করে এ রকম অপছন্দের কাজ আর না ঘটে। এর মধ্যে একটা হলো যে, আপনারা দেখেছেন, সৈয়দপুর এয়ারপোর্টে একজন রাজনীতিবিদের কাছে বড় অঙ্কের টাকা পাওয়া গেছে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু। ন্যায়-অন্যায় ইত্যাদির বিচার তো হবে বিচারের মতোই। কিন্তু যে সময়ে ঘটনাটা ঘটছে, এ সময়ে এটা প্রশ্নবোধক হয়ে যায়।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর, সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ ও ভিডিও দিয়ে অভিযোগ করেছি। দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। এ জন্য শক্ত পদক্ষেপ নিতে হবে।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা অত্যন্ত অসন্তষ্ট হয়েছি, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন—৫০ লাখ কেন, ৫ কোটি টাকা পর্যন্ত বহন করতে পারেন। এটা ঠিক নয়। এই সময় কেন টাকা আাটক করা হচ্ছে, কারণ, সময়টা ভিন্ন। কেননা, সময়টা যদি স্বাভাবিক থাকত, তাহলে ইসি কেন বলেছেন, বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না। নিশ্চয়ই কারণ আছে। ভোটারদের যাতে টাকা দিতে না পারে। সে জন্যই এত বেশি টাকা বহনে বাধা দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ইসির সিনিয়র সচিব বলেছেন, তিনি কখনো এমন কথা বলেননি। এটা মিসকোট করা হয়েছে। আমরা জানি না কে সত্য। যদি ইসির সিনিয়র সচিব এমন কথা বলে থাকেন, তাহলে সেটি খুবই দুঃখজনক। আর যদি কোনো গণমাধ্যম মিসকোট করে প্রচার করে থাকে, সেটিও উদ্দেশ্যপ্রণোদিত, ভালো কাজ নয়। আপনারা (সাংবাদিকেরা) সত্যের সন্ধানী হিসেবে সত্য উদ্ঘাটন করুন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ড প্রকাশ করেছেন, সেখানে তিনি লেখেন—কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাঁকে প্রশ্ন করেছে? শাহজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কীভাবে গেল? কেউ তো জানতে চায়নি। তাহলে কেন তিনি নিজে থেকেই এই ব্যাখা দিলেন? সবই রহস্যজনক।’
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এই পরিবর্তন চায় না, তারা তো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচনে আছে, কিন্তু নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। এ জন্য নির্বাচন কমিশনের উচিত শক্ত ব্যবস্থা নেওয়া।’
নজরুল ইসলাম খান বলেন, ‘কেউ নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমাদের কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি, জনগণ আমাদেরও তা-ই করবে।’

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে কর্নেল তাহের যে রাষ্ট্র পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন, তার মূল লক্ষ্য ছিল জনগণের ক্ষমতায়ন এবং রাষ্ট্রের চরিত্রের রূপান্তর। ঔপনিবেশিক উত্তরাধিকার বহনকারী প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার...
৮ ঘণ্টা আগে
৭১-এর স্বাধীনতাযুদ্ধে জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দল পবিত্র ইসলাম ও কোরআনের নামে যে সংগঠিত দর্শন এবং ইসলামের সংমিশ্রণ তৈরি করেছিল, স্বাধীনতাযুদ্ধে তাদের যুদ্ধবিরোধী ও দেশবিরোধী ভূমিকার কারণে বাংলাদেশে তারা দীর্ঘদিন নিষিদ্ধ থাকতে বাধ্য ছিল। সেই সময় জাসদের প্রতিক্রিয়াধর্মী উত্থান কিংবা...
৮ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ
৯ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন-এই বাংলাদেশ আমরা পেতাম না...
১১ ঘণ্টা আগে