
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপিকে ধন্যবাদ দিয়ে নিজের বক্তব্য প্রত্যাহার করেন।
ফেসবুক পোস্টে এনসিপি নেতা বলেন, ‘ধন্যবাদ, বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।’
এর আগে, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরই এই পোস্ট দেন নাসীরুদ্দীন।
উল্লেখ্য, গতকাল রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
বাদী তাঁর অভিযোগে উল্লেখ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য এবং বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদী দেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।
অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান গডফাদার ‘মির্জা আব্বাস’ —এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।
বাদী আরও বলেন, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারী এসব বক্তব্য দেখেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে, যা সব প্রকার শিষ্টাচার সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।
১০ ঘণ্টা আগে
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কাছে চিঠি লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের’ বিষয়ে
১৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের বিরুদ্ধে জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।
১৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাঁর ‘পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি।’ আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে