
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শনিবার (২০ জুন) রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত এক প্রতিবাদ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির’ বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের দেড় বছরের চিত্র টেনে বলেন, ‘ছাত্রদের দলের ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে। পরে তারা জামায়াতের সঙ্গে জোট করে এমন ভাব নিল যে, ২০২৪ সালের ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শুধু তারাই আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর রাজপথে আন্দোলন করে ফ্যাসিস্টকে বিদায় করেছে বিএনপি। আর যুক্তরাজ্যে থেকে সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের নেতা তারেক রহমান।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘জাতীয় সংসদে জামায়াতের একজন সংসদ সদস্য বললেন, তাঁর বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। পরবর্তীতে মিথ্যা বক্তব্য ধরা পড়লে বললেন, তিনি নাকি অসুস্থ ছিলেন। সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাঁরা মিথ্যাচার করছেন।’
কুমিল্লায় ছাত্রশিবির নেতার বিরুদ্ধে ওঠা এক নারীঘটিত অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটাই তাঁদের রাজনীতি।’
স্বাধীনতা রক্ষা ও দেশের পক্ষে যুবদল সব সময় ‘রক্ষাকবচ’ হিসেবে ভূমিকা পালন করেছে উল্লেখ করে সংগঠনটির সভাপতি বলেন, ‘আগামী দিনেও বাংলাদেশের রাজনীতির যেকোনো ঝুঁকি মোকাবিলায় যুবদল মাঠে থাকবে।’
সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিলে যুবদল বসে থাকবে না। যুবদলের নেতা-কর্মীরা রাজপথে নেমে আসলে পরিণতি ভালো হবে না।’ এ সময় গণতন্ত্রের অগ্রযাত্রা অক্ষুণ্ন রাখতে নেতা-কর্মীদের সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি তেজগাঁও সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত-শিবিরবিরোধী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাজ্জাদুল মিরাজের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
৭ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
৮ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
৮ ঘণ্টা আগে
এই মুহূর্তে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর বকশীবাজারে হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং...
১ দিন আগে