
প্রেসিডিয়াম সদস্যসহ জাতীয় পার্টির (জাপা) সব পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে রাখা হয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঘোষিত কাউন্সিল কমিটিতে।
আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ওই কাউন্সিলের প্রস্তুতি কমিটিতে রাঙ্গাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে মসিউর রহমান রাঙ্গা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু এখনই বলতে চান না তিনি। সময় হলে কথা বলবেন বলে জানান।
এদিকে সংসদ অধিবেশন এবং কাউন্সিলকে সামনে রেখে চলতি মাসের শেষ সপ্তাহেই রওশন এরশাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী ৩০ অক্টোবর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগেই ২৮ অক্টোবর রওশন এরশাদ দেশে ফিরতে পারেন।’
গত ১৪ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ-পদবি থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। এর আগে কাউন্সিলের ঘোষণা দেন রওশন। এই কাউন্সিলকে ঘিরে এরই মধ্যে দলে বিভাজনের আভাস পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য, পরিবহন মালিক সমিতির নেতা মসিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদেও রয়েছেন। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। ২০১৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

তাঁদের কমিটির সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন ও রাজপথে কার্যকর ভূমিকা রাখা। ৫ আগস্টের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত ‘মব’ মোকাবিলা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিক বুলিং উপেক্ষা করে সংগঠনের নেতৃত্ব দেওয়া...
৫ ঘণ্টা আগে
রমনা পার্কের বিপরীতে হেয়ার রোডের ৩৫ নম্বর বাড়ি। সাদা রঙের দোতলা বাড়িটিতে থাকেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে বাড়িটিতে বেড়েছে স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের আনাগোনা।
৬ ঘণ্টা আগে
সরকারি দল বিএনপির নেতা-কর্মীর দ্বারা দেশব্যাপী ইউএনওসহ (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মাঠ প্রশাসনের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হেনস্তা এবং দায়িত্ব পালনে বাধাদানের প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, সাম্প্রতিক সময়ে ফ্যামিলি কার্ড ইস্যুকে কেন্দ্র করে বিএনপির...
৬ ঘণ্টা আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট, আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান...
৭ ঘণ্টা আগে