সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না এ জবাব আগামী ১৫ মে এর মধ্যে লিখিতভাবে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরে এ কারণ দর্শানো নোটিশ রিয়াজ উদ্দিন রিয়াজকে পাঠানো হয়। চিঠির পাওয়ার কথা নিশ্চিত করেছেন রিয়াজ উদ্দিন রিয়াজ।
সেখানে বলা হয়, সাম্প্রতিককালে আপনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনোভাবেই বহন করবে না।
এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার (রিয়াজ) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক উপযুক্ত ও যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী ১৫ মেয়ের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশ হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে বহিষ্কার করে সংগঠন। এ বিষয়ে চামেলীর সঙ্গে রিয়াজ উদ্দিন রিয়াজের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। যেখানে বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াজকে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়। তবে ফাঁস হওয়া অডিও তার নয় বলে গণমাধ্যমের কাছে দাবি করেন রিয়াজ উদ্দিন রিয়াজ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম...
১৩ মিনিট আগে
জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোকি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়ার সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কি উন্নয়ন হবে না—সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের...
৩ ঘণ্টা আগে
জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন।
৬ ঘণ্টা আগে