সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটির সদস্যসচিব এস. এম. শাহরিয়ারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তারিখ থেকে পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলার পাশাপাশি তাঁর সাংগঠনিক কার্যক্রমও স্থগিত রাখতে বলা হয়েছে।
শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
নোটিশে এস. এম. শাহরিয়ারকে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও গুরুতর অসদাচরণ সংক্রান্ত সংযুক্ত অভিযোগসমূহ অত্যন্ত গুরুতর এবং দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও আদর্শের পরিপন্থী। এমতাবস্থায়, উক্ত অভিযোগের প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে আগামী ০২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর প্রেরণের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপনার সাংগঠনিক কার্যক্রম স্থগিত নির্দেশনা প্রদান করা হলো।’
সম্প্রতি এস. এম. শাহরিয়ারসহ এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজধানীর একটি হোটেলের প্রায় ১২ লাখ টাকা ভাড়া পরিশোধ না করার অভিযোগ ওঠে ৷ তারা হোটেলের দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস ধরে নানা ‘অশ্লীল-অনৈতিক কর্মকাণ্ড’ করেছেন বলে অভিযোগ রয়েছে।

গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব। জনগণের এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সব গণতান্ত্রিক রাজনৈতিক দল
৩২ মিনিট আগে
সংসদীয় রাজনীতিতে সরকারকে জবাবদিহির আওতায় রাখার জন্য চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগ রয়েছে। এ অবস্থায় সংসদের বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে। সংসদীয় গণতন্ত্রকে গতিশীল ও অর্থবহ রাখতে সরকারি দলকে জবাবদিহির মধ্যে রাখা বিরোধী দলের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
আকাশ থেকে কালো বজ্রপাত নামলেও আমরা আপনাদের সঙ্গে এই দেশেই থাকব। আমরা রাস্তায় নেমেছি কোনো দলীয় দাবি নিয়ে নয়। রাস্তায় নেমেছি, কারণ নতুন করে ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদ তাড়াতে অনেক জীবন দিতে হয়েছে। এখন চোখ রাঙানো হয়...
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ কোথাও নেই কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই! সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না। ছয় মাস চলে গেছে...
৩ ঘণ্টা আগে