
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এম এইচ পাটোয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
প্রসিকিউটর শাইখ মাহদী পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে এম এইচ পাটোয়ারী বাবু নামের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ তোলা হয়েছে।
এদিকে এম এইচ পাটোয়ারী বাবুকে গ্রেপ্তারে তাঁর বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। তবে তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, অভিযুক্ত বাবুর বাসায় অভিযান চালানো হলেও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। তবে সেখান থেকে স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যেটিতে এম এইচ পাটোয়ারী বাবুর ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় দেশের সংবিধান সংশোধন হয়েছে। জাতীয় পার্টির শাসনামলেও সংবিধান সংশোধন করা হয়েছে। প্রয়োজনে বর্তমান সময়েও সংবিধান সংশোধন হতে পারে। তবে তা হতে হবে দেশের স্বার্থ, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশার আলোকে।
৯ মিনিট আগে
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সব ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়। এই দর্শন দেশের ভৌগোলিক সীমানার ভেতরে বসবাসকারী প্রত্যেক নাগরিককে সমানভাবে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে স্বীকৃতি দেয়...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এনসিপি জানিয়েছে, এই সাক্ষাতে তারা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনগণের মধ্যে...
৪ ঘণ্টা আগে
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনে দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে