
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে গরিব-ধনী সবাই আদালতে বিচার পাবে এবং ‘বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না’।
জামায়াত আমির বলেন, ‘আমাদের সংবাদমাধ্যম বিবেকের আলোকে সত্যকে তুলে ধরবে এবং মিথ্যার সঙ্গে আপস করবে না।’ যুবসমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপনাদের স্বপ্নের কথা বলছি, প্রত্যাশার কথা বলছি। এ সমাজ আপনাদের, শুধু আমার নয়, সবার।’
আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার একটি পার্টি সেন্টারে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বার্ষিক রুকন সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘আমরা একসঙ্গে লড়াই করতে চাই, এই সমাজকে মুক্ত করতে চাই, একটি মানবিক বাংলাদেশ করতে চাই, একটি ন্যায্য বাংলাদেশ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘গরিব আদালতে গেলে বিচার পাবে, ধনীও আদালতে গেলে বিচার পাবে। বিচারের বাণী আর নিভৃতে কাঁদবে না, সেই বাংলাদেশটা আমরা করতে চাই।’
সম্মেলনে শফিকুর রহমান বাজেট, বাজারদর, সিন্ডিকেট ও চাঁদাবাজির বিষয়েও কথা বলেন। তাঁর ভাষ্য, ‘আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে। ৫০-৬০ আইটেমে কর কমায়ে দেওয়া হয়েছে। বাজারে কোনো নিত্যপণ্যের দাম কি এক টাকা কমেছে? না।’ তিনি বলেন, কর কমানোর পরও দাম না কমার কারণ ‘সব জায়গায় সিন্ডিকেট’ এবং ‘এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত’।
শফিকুর রহমান বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না পেলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব জমিনের ওপরে থাকবে না। তিনি আরও বলেন, জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন না এলে বাজেটের সুফল কারা পাচ্ছে, সেই প্রশ্ন থেকেই যায়।
মুন্সিগঞ্জসহ সারা দেশে চাঁদাবাজির চিত্র একই বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সরকারকে সময় দিতে চাই, কিন্তু কতকাল? অনন্তকাল? বছরের পর বছর?’ চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারা দেশে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের জীবনে তিন ভাগের এক ভাগ শান্তি ফিরে আসবে।
সংসদের কার্যকারিতা নিয়েও বক্তব্য দেন শফিকুর রহমান। তিনি বলেন, কোনো সময় যদি এমন হয় যে, এই সংসদ এখন আর কোনো যথার্থতা রাখে না, ন্যায় রাখে না, তখন সেই সংসদে এক সেকেন্ডও থাকার দরকার নেই। তাঁর ভাষ্য, ‘সংসদ জনগণের জন্য, জনগণের প্রয়োজনে আসবে না, সেই সংসদে আমাদের থাকার দরকার নাই।’
রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করে শফিকুর রহমান বলেন, যে দল তার কর্মীদের সামাজিক অপকর্ম থেকে বিরত রাখতে পারে না, সে দলের দেশ শাসন করার কোনো অধিকার থাকতে পারে না।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা অঞ্চল দক্ষিণ জামায়াতের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। জেলা জামায়াতের আমির আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এ কে এম ফখরুদ্দিন রাজির পরিচালনায় অনুষ্ঠানে আরও ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক এ বি এম ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সিগঞ্জ পৌর জামায়াতের আমির এ এস এম বায়েজিদ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১০ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে