দেশে সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে বলে মন্তব্য করে বাম গণতান্ত্রিক জোটের জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ বলেছেন, ‘যেকোনো মূল্যে চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর আয়োজিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সমাবেশ শেষে পল্টন থেকে বিজয়নগর হয়ে বক্স কালভার্ট সড়ক পর্যন্ত পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইকবাল কবীর জাহিদ বলেন, যেকোনো মূল্যে চলমান দুঃশাসনের অবসান ঘটাতে হবে। গণমাধ্যম ও বিচার বিভাগসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রাম জোরদার করতে হবে। দেশের শাসন প্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনষ্ট করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে।
ইকবাল কবীর আরও বলেন, শাসক গোষ্ঠীর দলগুলো রাজনীতিকে নীতিহীন শক্তির খেলায় পরিণত করেছে। যার সুযোগে সাম্রাজ্যবাদী ও আঞ্চলিক আধিপত্যবাদী শক্তিসমূহ নানা অপতৎপরতা চালাচ্ছে। জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব আজ খেলো বিষয়ে পরিণত হয়েছে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশে স্বৈরশাসন কায়েমের পরিকল্পনা থেকেই সংবিধানের পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। যা আজকের রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়।
সমাবেশ থেকে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, লুটপাট, অর্থপাচার, বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, ডা. সাজেদুল হক
রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) ’ র কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নেতা রুবেল সিকদার প্রমুখ।

একজন বেগম খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আল্লাহ তাঁকে দেশ থেকে বের করে দিয়েছেন। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না...
১৬ মিনিট আগে
‘বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা “ঠুঁটো জগন্নাথ” হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।’
১ ঘণ্টা আগে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
৩ ঘণ্টা আগে
গ্যাস ও বিদ্যুৎ-সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে জাতীয় সংসদে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে