
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং তাদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতার জন্য মহান রবের দরবারে দোয়া করেন।
এ সময় তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং পরীক্ষাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতারা।
পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে স্থানীয় জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য যে ছাউনি এবং প্রচণ্ড গরমে তৃষ্ণার্তদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সেটিও তিনি পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন। এ সময় অভিভাবকেরাও এ সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজ বৃহস্পতিবার বিকেলে এ কথা জানিয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত।
৫ মিনিট আগে
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ করবে’ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার দলটির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার জন্য ১৯৯৪ সাল থেকে এই অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অঞ্চলের একটি স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি রয়েছে।
২০ ঘণ্টা আগে