জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশ করবে’ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে শনিবার অনুষ্ঠিতব্য এ সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে।
১৩ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৪৩ মিনিট আগে
আইসিএপিপি মহাসচিব আগামী জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য সংস্থার স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেছেন। একই সঙ্গে তিনি চলতি বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে চলা আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে...
২০ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তৃতীয় ধাপে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদপ্রার্থীর নাম ১৫ জুন ঘোষণা করবে। সোমবার বিকেলে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
১ দিন আগে