
বৃহত্তর নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনাকালে তিনি এই দাবি উত্থাপন করেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার জন্য ১৯৯৪ সাল থেকে এই অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অঞ্চলের একটি স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি রয়েছে।
হান্নান মাসউদ আরও বলেন, ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের ঐতিহাসিক ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় একটি বড় বিমানঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া একসময় এখানে ভুলুয়া নামের নদীবন্দর ছিল, যা তৎকালীন দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদীবন্দর হিসেবে পরিচিত ছিল।
দেশের প্রতিটি জাতীয় আন্দোলনে নোয়াখালীবাসীর বীরত্বগাথা তুলে ধরে হান্নান মাসউদ বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে এই অঞ্চলের মানুষ সম্মুখসারি থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
হান্নান মাসউদ আক্ষেপ করে বলেন, দুঃখজনক হলেও সত্য যে, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। এর ফলে এখানকার জনগণ দীর্ঘকাল ধরে বৈষম্যের শিকার। এই বঞ্চনা দূর করতে দ্রুততম সময়ে নোয়াখালীকে দেশের একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল।
১৫ ঘণ্টা আগে
সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতা আহত এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী...
১৮ ঘণ্টা আগে
রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
২১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে বিরোধী দল করলে বেঁচে থাকার অধিকার ছিল না। বিরোধী মতের মানুষের স্বাভাবিক জীবনযাপন ও বাড়িতে ঘুমানোর অধিকারও ছিল না।’
২১ ঘণ্টা আগে