
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
জামায়াত জানায়, বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তাঁরা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।’
সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের উন্নত শিক্ষাকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে ইমরান হায়দার আরও বলেন, ‘পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেবে। এর মধ্যে ৭৪ জন ইতিমধ্যে পাকিস্তানে গেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলছে।’
চলমান ‘নলেজ করিডর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার ব্যাপারে আশা ব্যক্ত করেন ইমরান হায়দার।
এ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকার জন্য শফিকুর রহমান পাকিস্তান হাইকমিশনারের মাধ্যমে দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল, শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
১ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
১ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়...
১ দিন আগে
সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’
২ দিন আগে