
রেলপথবিষয়ক মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, যারা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, তারাই রেলে সহিংসতা করছে। আজ মঙ্গলবার রেল ভবনে সাম্প্রতিক সময়ে সংঘটিত রাজনৈতিক কারণে ট্রেনে নাশকতা সৃষ্টির বিষয়ে এবং আজ সকালে তেজগাঁও রেলস্টেশনে ঢাকা-নেত্রকোনা রুটে চলাচলকারী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ মন্তব্য করেন।
আন্দোলনের নামে এই কাজ করা হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘২০১৪ সালেও এমন হয়েছে আর এখনো হচ্ছে। এখানে সম্মিলিত উদ্যোগ নেওয়া উচিত। আগে বাসে আগুন দিত, এখন রেল প্রধান আক্রমণের হাতিয়ার। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তাদের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজীপুরের ঘটনায় নিন্দা জানিয়েছে। কিন্তু যখনই এমন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, তখনই এমন হচ্ছে। তার মানে, আপনি (বিএনপি) এটা না দিলেই পারেন। এর মাধ্যমে কি ধারণা পাওয়া যায় না যে, যারা কর্মসূচি দিচ্ছে তারাই সহিংসতা করছে?’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে। গত ২৮ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এই সময়টাতে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে হুমকি তৈরি করেছে। এটা গ্রহণযোগ্য নয়।’ পরিকল্পিত দুর্ঘটনা ঘটাতে ফিশপ্লেট খুলে দিচ্ছে বলেও তিনি জানান।
রেলে দুর্ঘটনা কমাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলের নিরাপত্তা বাহিনী, পুলিশের সঙ্গে কথা বলেছি। রেলপথের ব্যাপারে যাতে সহযোগিতা করা হয়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বৈঠক হয়েছে। যাতে সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ড করে রেল চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে।’ মন্ত্রী জানান, আগামী এক-দুই দিনের মধ্যে ২ হাজার ৭০০ আনসার সদস্য রেলের নিরাপত্তার সঙ্গে যুক্ত হবে। এ বিষয়েও কাজ চলছে।
রেলপথের বড় দুর্ঘটনার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রেলপথে সরাসরি আক্রমণের প্রথম ঘটনা ঘটে ১৬ নভেম্বর। টাঙ্গাইল কমিউটার ট্রেনের দুটি কোচে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেসে পরিকল্পিত নাশকতা করা হয়েছে। এ দুই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে।’
পরের তিন দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ‘২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে আগুন ধরানো হয়। ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে ২০ ফুট রেলওয়ে ট্র্যাক কেটে ফেলা হয়। এ ঘটনায় একজন যাত্রী মারা যায় এবং ৫০ জন আহত হয়। আরও অনেক বেশি হতাহত হতে পারত। ঘন কুয়াশার জন্য ট্রেন আস্তে চলছিল বলে রক্ষা পাওয়া যায়।’
রেলপথ মন্ত্রী বলেন, ‘এরপর আজ মঙ্গলবার বিমানবন্দর স্টেশন ছেড়ে (মোহনগঞ্জ এক্সপ্রেস) যখন তেজগাঁওয়ে আসে, তখন আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি কোচ পুড়ে যায়, আর এখন পর্যন্ত চারজন মারা গেছে।’ যে কেউ রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে, কিন্তু সহিংসতা করতে পারে না বলেও এ সময় মন্তব্য করেন নূরুল ইসলাম সুজন।
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথেওতে নাশকতার চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘কর্ণফুলী সেতু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের অনেক যন্ত্রাংশ চুরি করার নামে খুলে নেওয়া হয়েছে, যেন ট্রেন চলাচল করতে না পারে। তারা মনে করছে, এ ধরনের নাশকতা ঘটিয়ে কর্মসূচি বাস্তবায়ন করা করা সম্ভব।’

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ণিল শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শুরু হয় এই শোভাযাত্রা। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শোভাযাত্রা শেষ হয়।
৯ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা জানায় দলটি।
১ দিন আগে
বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
১ দিন আগে
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, এই আন্দোলনে শুধু অংশগ্রহণই নয়; বরং সামনের সারিতে থাকবে তাঁর দল।
২ দিন আগে