
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আজ মঙ্গবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
মামলা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দলের তিনজন নেতাকর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে। অন্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:

জামায়াতের সেক্রেটারি জেনারেল বিবৃতিতে বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়।
৬ ঘণ্টা আগে
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’-পরবর্তী কর্মসূচির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
১৯ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
১৯ ঘণ্টা আগে
কক্সবাজারের উখিয়ায় প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসের কারণে দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রার সূচি পরিবর্তন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
১৯ ঘণ্টা আগে