
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিধস জয়ের পর সরকার গঠনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অর্থনীতিকে সচল করাকে সামনে এনেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার গঠিত হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিকে সচল করা। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনের ওপর জোর দেন তিনি।
আজ শুক্রবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাচনী এলাকা থেকে ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মহাসচিব। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে এই নির্বাচন। এই নির্বাচন চমৎকার, উৎসবমুখর—এ রকম স্বচ্ছ একটা নির্বাচন হয়েছে... সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। এই ধারাবাহিকতা যদি রাখতে পারি, তাহলে গণতন্ত্রের ধারাটা আমরা রাখতে পারব।’
সরকার গঠন করলে বিএনপির সামনে চ্যালেঞ্জ কী দেখছেন—এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতিকে সচল করা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আর দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি নেতৃত্বাধীন জোটকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়-১ আসনে বিএনপির নেতা-কর্মীরা ৩০টির বেশি জায়গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হামলা ও হুমকির মুখে এনসিপির অনেকে পালিয়ে আছে বলেও দাবি করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
ঢাকা-৭ আসনে ভোটের ফলাফল ঘোষণা স্থগিত রেখে, ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে ওই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে