
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় তাঁদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তাঁর নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও বিএনপি মহাসচিবকে বিজয়ের অভিনন্দন জানান।
এ সময় তাঁরা দুজন বেশ কিছু সময় সারা দেশে নির্বাচনের ফলাফল বিশ্লেষণসহ নানা বিষয়ে আলাপ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করে বিজয়ী হয়ে আজ ঢাকায় ফেরেন।

জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে হার-জিতের ব্যাপার থাকবে... সেই হার-জিতটা যদি স্বাভাবিকভাবে হয়, তাহলে কারও সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে।’
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় কারাগারে থাকার পর খালাস পেয়েই তাঁরা দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
৪ মিনিট আগে
রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। আজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
৩০ মিনিট আগে
এবারের সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের মনোনয়ন পাওয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। তাদের মধ্যে চারজন প্রার্থী জয়লাভ করেছেন। এদের সবাই বিএনপি মনোনীত। নির্বাচিত প্রার্থীরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সাচিং প্রু
২ ঘণ্টা আগে