
যুক্তরাজ্যের লন্ডনে নেতাদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশের দর্শক সারিতে আওয়ামী লীগের বিগত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে দেখা গেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা গেছে। তাঁরা সবাই ৫ আগস্টের পর থেকে পলাতক। তাঁদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে লন্ডনের সমাবেশে একসঙ্গে দেখা মিলল।
আজ সোমবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে ওই সমাবেশের একটি অডিও পোস্ট করা হয়েছে।
ওই সমাবেশের জন্য প্রচারিত পোস্টারে দেখা যায়, গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুরে লন্ডনের মিলনার রোডের একটি প্রেক্ষাগৃহে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সেই সভার মূল বক্তা শেখ হাসিনা।
সমাবেশের আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগ। আমন্ত্রণের পোস্টারে রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নাম।

সমাবেশের দর্শক সারিতে দেখা গেছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনের এই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আব্দুর রহমান, শফিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান হাবিব ও কবির বিন আনোয়ারকে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ফরিদপুর–১ আসনের সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী সিলেট–২ আসনের সাবেক সংসদ সদস্য। হাবিবুর রহমান হাবিব সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য। সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। দেশে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারতের কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়।

‘যেহেতু হাউসের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—যে জনগণ আমাদের এই রায় দিয়েছিল, আমরা এখন...
১ ঘণ্টা আগে
অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এই রকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্ল্যানের শেষ পেরেক ছিল আমেরিকার সঙ্গে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা...
৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো ‘প্রতিকার না পাওয়া’ এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বুধবার বিকেলে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে সংসদকক্ষ থেকে বের হয়ে যান।
৪ ঘণ্টা আগে
কোনো বিপ্লব বা কোনো গণ-অভ্যুত্থান কোনো সংবিধানের অধীনে হয় না। এটা জনগণের ইচ্ছায়, আকাঙ্ক্ষায় হয়। সংবিধানের অনেক কিছু ছাড়াই এ পর্যন্ত আমরা এসেছি। যেমন ইন্টেরিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নাই। ৯০ দিনের মধ্যে ইলেকশন করতে হবে—যদি এ রকম সিচুয়েশন হয় সেইটা আমরা মানিনি, মানতে পারিনি...
১ দিন আগে