রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। দলটির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকালও এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।
দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে, সে জন্য সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রাত পৌনে ১২টায় তাৎক্ষণিক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে দলটি।
ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আহতরা হলেন ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, রূপায়ণ টাওয়ারের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছাকাছি আমাদের পুলিশের একটি টিম ছিল। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেছে। তবে প্রাথমিকভাবে এটা ককটেল, নাকি পটকাজাতীয় কিছু, তা নিশ্চিত নয়। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে সেটি নিক্ষেপ করা হয়েছে কি না এবং কারা এটা করেছে, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে তা সংগ্রহ করা হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে