
আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে অংশ নিতে এসে ৩৩ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁরা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। এদের মধ্যে অধিকাংশ ব্যক্তিকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দেয়।
রোববার (১০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৩ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরকে ঘিরে এই কর্মসূচি পালন করা হয়ে থাকে। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দিবসটি পালন উপলক্ষে সমাবেশের ডাক দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে তাঁকে বলতে শোনা যায় যে, সমাবেশে তাঁর ও শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি দিয়ে বানানো ফেস্টুন রাখতে হবে। সেখানে হামলা হবে, সেই হামলার ছবি তুলে রাখতে হবে। এ জন্য আগে থেকেই সেট করে রাখতে হবে ক্যামেরা পারসনকে।
এরপর হামলার ছবি যুক্তরাষ্ট্রে পাঠিয়ে বলা হবে, ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাঁরা রাজধানীর বাইরে থেকে দলীয় নেতা-কর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেয়। প্রকৃতপক্ষে তাঁদের উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্ট করা।
তাঁদের এই হীন তৎপরতার তথ্য প্রাপ্তির পর ডিএমপি ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ জোগানদাতা ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৭১-এর স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দল পবিত্র ইসলাম এবং কোরআনের নামে যে সংগঠিত দর্শন এবং ইসলামের সংমিশ্রণ তৈরি করেছিল, স্বাধীনতা যুদ্ধে তাদের যুদ্ধবিরোধী ও দেশবিরোধী ভূমিকার কারণে বাংলাদেশে তারা দীর্ঘদিন নিষিদ্ধ থাকতে বাধ্য ছিল। সেই সময় জাসদের প্রতিক্রিয়াধর্মী উত্থান কিংবা...
৪ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা বর্তমানে সংসদে ছয়জন এমপি নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে সেই সংখ্যা ১৬০-এ
১ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন-এই বাংলাদেশ আমরা পেতাম না...
৩ ঘণ্টা আগে
বিএনপির মধ্যে বিপ্লবের শক্তি অন্তর্নিহিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো (যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দল) বিপ্লবের সন্তান। বহুদলীয় গণতন্ত্র ও মুক্তকণ্ঠে কথা বলার অধিকার
৫ ঘণ্টা আগে