
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে যাচ্ছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। কমিটির পক্ষ থেকে আগামী ১ জুন সাতক্ষীরা, ২ জুন খুলনা এবং বাগেরহাটে ত্রাণ বিতরণ করা হবে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্গতদের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। রিমালের ঘটনার শুরু থেকে আমাদের স্থানীয় নেতা-কর্মীরা দুর্গতদের পাশে আছেন। এবার দলীয় সভাপতির নির্দেশে আমরা এবার ত্রাণ দিতে সেখানে যাচ্ছি।’
দলটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের জন্য সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যাচ্ছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির ১১ সদস্যের একটি টিম। ১ জুন বেলা ৩টায় সাতক্ষীরা শ্যামনগর এবং ২ জুন খুলনা ও বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
প্রতিনিধিদলে আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণাসহ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় বিগত সময়ের মতো আগামী দিনেও পাশে চেয়েছেন শরিক দল ও জোটগুলোকে। তারাও বিএনপির সরকারকে উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
৬ ঘণ্টা আগে
‘বিএনপির ভাইদের নিয়ে কথা বললেই খেয়ে ফেলবে, মেরে ফেলবে, ধরে ফেলবে। শুধু বলতেই পারে, আর কিছু করতে পারে না। আমাদেরকে ভয় দেখায়। ওদেরকে গোনার টাইম নাই। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’
৮ ঘণ্টা আগে
সরকার গঠনের পাঁচ মাস পর শরিকদের সঙ্গে টানাপোড়েন দূর করতে নিজেই উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের অংশ হিসেবে শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মান ভাঙালেন তিনি...
১০ ঘণ্টা আগে
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
১০ ঘণ্টা আগে