জনগণের অধিকার হরণ করলে এক দফার ডাক দেওয়া হবে: মামুনুল হক

জনগণের অধিকার হরণ করলে এক দফার ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
শনিবার শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, ‘দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলনে নেমেছে। যদি জনগণের অধিকার হরণ করা হয় তাহলে এক দফার ডাক দেয়া হবে।’ এক দফার ডাক আসলে ঢাকার রাজপথে আসার জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘আমরা এই কার্ডের সরকারকে বলে দিতে চাই শুধুমাত্র ফ্যামিলি কার্ড কৃষক কার্ডের ভেলকিবাজির মাধ্যমে জনতার অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার পথ যদি বন্ধ না করা হয় জনগণ চূড়ান্তভাবে তোমাদেরকে লাল কার্ড দেখাবার জন্য প্রস্তুত আছে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব প্রমুখ।








-5c29c4-256x144.webp)
