
রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে, তার মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১২০টিতে একমত বলে জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। দলটির মতামত অন্য কোনো দলকে না দেখানোর প্রস্তাব করেন। এতে সম্মতও হয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
এলডিপি নেতা অলি আহমদ বলেন, ‘সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল, তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। আপনি যত কিছুই করেন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না, যদি দুজন লোক কাজ না করে— একজন ওসি, আরেকজন হলেন ইউএনও।’
এ সময় এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে কমিশনের কাছে প্রস্তাব করেন অলি আহমদ। জবাবে আলী রীয়াজ বলেন, ‘আমরা কাউকে দেব না।’
মতামতের বিষয়ে অলি আহমদ বলেন, ১৬৬টি প্রস্তাবের মধ্যে এলডিপি ১২০টিতে একমত প্রকাশ করেন, ৪২টিতে একমত নয়। আর ২টিতে আংশিক সমর্থন রয়েছে এবং ২টি অস্পষ্ট।
এ ছাড়া সংবিধান সংস্কারসংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়। একটিতে আংশিকভাবে একমত এবং দুটো প্রস্তাব অস্পষ্ট বলে মনে করে দলটি।
বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবনার মধ্যে ২২টিতে একমত আর একটিতে আংশিকভাবে একমত।
দুর্নীতি দমনের কমিশনের ২০টি প্রস্তাবনার মধ্যে সবগুলোতে একমত।
জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবনার মধ্যে ১১টিতে একমত, ১৫টিতে একমত নয়।
নির্বাচন সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে দলটি একমত নয় বলে কমিশনকে জানিয়েছেন এলডিপি।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠক নেতৃত্ব দিচ্ছেন—সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফররাজ হোসেন, এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদসহ দলটির আটজন নেতা উপস্থিত আছেন।

বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
২৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জ্বালানিসংকট সমাধান করতে হলে সরকারকে সংস্কারের পথে যেতে হবে। জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তাঁর।
১৯ ঘণ্টা আগে
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ...
২০ ঘণ্টা আগে
জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
১ দিন আগে