
জাতীয় সংসদে স্বাধীনতার অন্যতম নায়ক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের এমপি (গাইবান্ধা-৫) মো. আব্দুল ওয়ারেছ। একই সঙ্গে গোলাম আযম, মতিউর রহমান নিজামীসহ জামায়াতের প্রয়াত নেতাদেরও স্মরণ করেন তিনি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আবদুল ওয়ারেছ।
আবদুল ওয়ারেছ বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, স্বাধীনতার অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকজন নেতা যিনি স্বাধীনতার অগ্রদূত, যিনি ১৯৭০ সালের জাতীয় নির্বাচন বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তান স্বাধীন করো, সেই মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’
এ ছাড়া মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান বিরোধী দলের এই সংসদ সদস্য (এমপি)।
আব্দুল ওয়ারেছ বলেন, ‘আরও শ্রদ্ধা জানাচ্ছি এ দেশের মাটিতে ইসলামি রাষ্ট্র ও কোরআন-সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে প্রথম শহীদ আবদুল মালেক। এ ছাড়া তিনি জামায়াতের প্রয়াত নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানকে।’
গণভোটের প্রতি বিএনপি শ্রদ্ধা জানাচ্ছে না বলে দাবি করে জামায়াতের এই এমপি বলেন, ‘বিএনপি গণভোটকে অপমান ও বিশ্বাসঘাতকতা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের নানান ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম রয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। এখনো কেন তা সংবিধানে লিপিবদ্ধ করা হলো না?’ তিনি বিষয়টি সংবিধানে দ্রুত যুক্ত করার দাবি জানান।

আওয়ামী লীগের আমলে হওয়া গুমের সঙ্গে জড়িত অনেকে এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে দাবি করেছেন জামায়াতের এমপি (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম অন্তর্ভুক্ত থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুল ওয়ারেছ। আজ বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রসঙ্গ তোলেন।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া নেতাদের বিরুদ্ধে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারের অর্থ লুটপাটের অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।
২ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। তাঁর প্রস্তাবে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হোক।
৪ ঘণ্টা আগে