
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রিজভী বলেন, ২৬ মার্চ ভোর ৫টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও দলের নেতা–কর্মীরা। ২৫ মার্চ রাজধানীতে আলোচনা করবে বিএনপি।
আজ রোববার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলেতে গিয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, তীব্র সমালোচনা হলেও এখনো কেউ রাষ্ট্রীয় হয়রানির শিকার হয়নি। ফ্যাসিবাদের লক্ষণ দূর করাই বিএনপির লক্ষ্য।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। কখনো বাকশালের নামে কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। কথা বললে কেউ গুম হবে না এমন নিশ্চয়তা এখন দেওয়া যায়। পার্লামেন্টের ভেতরে বাইরে এখন সবাই নির্বিঘ্নে কথা বলছেন।
রুহুল কবীর রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের সেই সুস্থ চর্চা দেশে হচ্ছে। কিন্তু তারেক রহমানের সরকারের বিরুদ্ধেও এখন বিরোধীরা নানা বিষোদ্গার করছে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস বিএনপির নেই। ন্যায়সংগত সমালোচনার অধিকার সবার আছে কিন্তু কুৎসা রটনা করা ফ্যাসিবাদীদের কাজ। যারা আজ এটা করছেন তাদের ওপরই ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাতারাতি সব সম্ভব হয় না। এ জন্য একটু সময় লাগবে। কিন্তু অবান্তর কথা, মিথ্যাচার করে বিভ্রান্ত করার কোনো অর্থ নেই।

সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও এর প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়ের ঘাটতি ও প্রশাসনিক দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনায় অবহেলা ও অব্যবস্থাপনা এবং টিকাদান কর্মসূচির দুর্বলতা এই পরিস্থিতির জন্য দায়ী...
৭ মিনিট আগে
সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। আজ বুধবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া নির্বাচনী ব্যয় বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছে দলটি। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া...
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন।
১ দিন আগে