পদ্মা সেতু খুলে দেওয়া হবে জুনে: ওবায়দুল কাদের

আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে সেতু বিভাগের সম্মেলনকক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী আরও জানান, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৭ শতাংশ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি ৯০ দশমিক ৫০ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯২ শতাংশ। মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৬৫ দশমিক ৬৮ শতাংশ। এ ছাড়া গ্যাস পাইপলাইন স্থাপন কাজের অগ্রগতি ৯৯ শতাংশ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি ৭৯ শতাংশ।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
- স্বপ্নের সেতু চালুর অপেক্ষা
- সওজের শর্তে বন্ধ চেক বিতরণ
- মহা ধুমধামেই হবে পদ্মা সেতুর উদ্বোধন
- পুনর্বাসনকেন্দ্রে নানা সংকট দুর্ভোগ বাসিন্দাদের
- শিক্ষার্থীদের মানব পদ্মা সেতু
- আমরা ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারি: প্রধানমন্ত্রী
- পদ্মা সেতুতে যানবাহন চলবে ৩০ জুন থেকে
- চলতি বছরের শেষ নাগাদ চালু হবে পদ্মা সেতু: সংসদে প্রধানমন্ত্রী









