
মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের রেখে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বিদেশের নেতাদের অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।
আজ শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘দেশের মাটিতে বেড়ে ওঠা তরুণদের কাছে বিদেশি নেতারা ‘এত জনপ্রিয় কেন’ সেই প্রশ্ন তুলেছেন এই বিএনপি নেতা।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার মতো নেতারা আছেন। তাদের আদর্শ থাকার পরও তরুণরা কেন বাইরের নেতাদের অনুসরণ করছে? এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে।’
৫ অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের সামনে থাকা তরুণ ছাত্র নেতৃত্ব ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে। দলটির গঠনের সঙ্গে যুক্ত জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বরাতে বিবিসি বাংলা বলছে, তাঁরা জাতীয়তাবাদ, সেক্যুলার বা ধর্মভিত্তিক— কোনো আদর্শকেই সামনে রাখতে চান না।
এই নেতারা একটি মধ্যমপন্থী দলগঠনের কথা বলছেন বেশ কিছুদিন ধরে। প্রতিবেদনে বিবিসি বাংলা বলেছে, সফলতার মন্ত্র খুঁজতে তাঁরা তুরস্কের রিচেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কর্মসূচি ও সাংগঠনিক কাঠামো যাচাই-বাছাই করে দেখছেন।
বিএনপি নেতা আলাল বলেন, ‘তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের কেজরিওয়ালের আম আদমি পার্টি— এগুলোর কোনোটাই বাংলাদেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে নয়। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এই তিনটি দলের আদলে তাদের দল ও ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করছে।’
‘আমার কাছে অবাক লাগে, আমাদের দেশের তরুণরা, যারা এই মাটিতে বেড়ে উঠেছে, যাদের শরীরে দেশের মাটির ঘ্রাণ লেগে আছে, তারা কেন বিদেশি নেতাদের মতবাদকে এত জনপ্রিয় মনে করছে? এই প্রবণতা দেখে আমার মনে প্রশ্ন জাগে, এর মূল কারণ আসলে কী?’
আলাল বলেন, ‘শেখ হাসিনার পতন জনগণের সম্মিলিত আন্দোলনেরই ফল। বিএনপি এই আন্দোলন দেড় যুগ ধরে চালিয়ে আসছে। এখন সেই আন্দোলনের সফল পরিণতির পর ঠেলাঠেলি বা পরস্পরের প্রতি দোষারোপ করার কোনো মানে হয় না।’
৫ আগস্ট ঘিরে ক্যান্টনমেন্টে ৬২৬ জন আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান জানতে চান আলাল। তিনি বলেন, ‘এ নিয়ে অনেক গুঞ্জন আছে, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের কিছু অংশ তাঁদের নিরাপদে বের করে দিয়েছেন। না হলে পরবর্তীতে এই আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান সম্পর্কে জাতিকে কিছু জানানো হলো না কেন?’
আলোচনা সভায় উপস্থিত অন্য বক্তার মতো মোয়াজ্জেম হোসেন আলালও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই লড়াইয়ে বিভ্রান্তি বা বিভাজন সৃষ্টি না করে একত্রিত হয়ে কাজ করতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম। সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ ও শাহজাহান মিয়া সম্রাটসহ অন্যান্য নেতা।

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
১৪ ঘণ্টা আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
১৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
১৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও বিএনপির পক্ষ থেকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
২০ ঘণ্টা আগে