
কতিপয় সুযোগসন্ধানী সিন্ডিকেটের কারণে স্থানীয় জনগণ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে মাতারবাড়ী ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন।
জামায়াতের এ নেতা তাঁর আসনের বাসিন্দাদের বঞ্চনার বিষয়টি তুলে ধরে বলেন, কতিপয় সুযোগসন্ধানী সিন্ডিকেট সৃষ্টি করে স্থানীয় জনগণকে চাকরি থেকে বঞ্চিত করছে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এসব অনিয়ম বন্ধ করা হবে এবং স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া নিশ্চিত করা হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, মহেশখালী মাস্টারপ্ল্যান শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের একটি নীলনকশা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে মহেশখালী-কুতুবদিয়ায় কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন, বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক বিনিয়োগ বহুগুণ বাড়বে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে দেশের আমদানি-রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক এবং উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে এই অঞ্চল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. হামিদুর রহমান আযাদ পান ও লবণচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথাও বলেন। তিনি জানান, বর্তমানে এসব চাষি ন্যায্যমূল্য পাচ্ছেন না, যা সিন্ডিকেটের কারণেই হচ্ছে। তিনি আরও বলেন, লবণকে শুধু আমদানিনির্ভর পণ্য হিসেবে নয়, বরং রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলা হবে। এ সময় তিনি সমুদ্রে জেলেদের হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব হয়রানি বন্ধ করার আশ্বাস দেন।
পথসভায় মাতারবাড়ী ইউনিয়ন সেক্রেটারি মো. বেলালের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি মো. সরওয়ারের সভাপতিত্বে উপজেলা উত্তর আমির নজরুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দেশে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে। এটা কতদিন থাকবে, আমরা কেউ জানি না। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে—আপনাদের, আমাদের...
২৩ মিনিট আগে
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, কমিশনের প্রতিবেদনে সাংবাদিকদের সুরক্ষাসহ বেশ কিছু ভালো নীতি ও সুপারিশ ছিল। এগুলো বাস্তবায়ন করা প্রয়োজন।
১ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পূর্বঘোষিত দেশব্যাপী চারটি লংমার্চের কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে এসব লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে জোটটি।
১ ঘণ্টা আগে
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২০ ঘণ্টা আগে