
জুলুম-নিপীড়নের প্রতিবাদ করায় সরকার বিএনপির নেতা-কর্মীদের হত্যার মধ্য দিয়ে কণ্ঠরোধের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়াকে দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, জাতীয়তাবাদী দলের শক্তি যুবকদের হত্যা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকার তার বাহিনীকে সিরিয়াল কিলার হিসেবে সংগঠিত করেছে। এ কারণে তারা বিবেক বিসর্জন দিয়ে ভোলা থেকে শুরু করেছে, সেই হত্যালীলা থামছে না।
রিজভী আরও বলেন, মানুষের দাবির পক্ষে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের নেতা-কর্মীদের কণ্ঠ রোধ করার জন্য আ. রহিম থেকে শুরু করে, নুরে আলম, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে দুই শাওন, অনিক এবং সর্বশেষ আজ বাঞ্ছারামপুরে নয়নকে হত্যা করা হলো।
প্রত্যক্ষভাবে পুলিশ নয়নের শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে দাবি করে রিজভী বলেন, ‘এটা বর্বরোচিত দুঃশাসনের নমুনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে নিহত নয়নের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ ১১ দলীয় জোট ত্যাগ করেছে খেলাফত মজলিস। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় তাঁরা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
৪ ঘণ্টা আগে
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার ছিল। বিএনপি এখন পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এ খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেইফ এক্সিট...
১৬ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি অনেক আগেই তাঁর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তিনি পদত্যাগ করেছেন। তবে তাঁকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না।
১৮ ঘণ্টা আগে