
কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার অর্থ ‘অসততাকে উৎসাহিত করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আজ শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর স্মরণে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
জমির উদ্দিন সরকার বলেন, ‘এই যে লুটপাটের কালোটাকা, যদি ১৫ শতাংশ (কর) দিয়ে সাদা করা যায়, তাহলে তো যারা আমরা খেটে খাওয়া লোক আছি, তাদের সঙ্গে ওদের (কালোটাকার মালিক) তো পার্থক্য থাকছে না। যে দুর্নীতি করে টাকা রাখবে, এই টাকা বাজেয়াপ্ত হবে না। ট্যাক্স দিয়ে যদি হোয়াইট করা যায়, তাহলে তো ইউ উইল বি এনকারেজিং ডিসঅনেস্টি।’
গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের উপস্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই অপ্রদর্শিত অর্থ ১৫ শতাংশ কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করেন।
সরকারের উদ্দেশে সাবেক এই স্পিকার বলেন, ‘এই জন্য আমি এই বিষয়ে (অপ্রদর্শিত আয় সাদা করার বিষয়) সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এটি বিবেচনার সময়ে সাবধানে দেখবেন যে পার্থক্য থাকে যেন, ওয়ান ইজ আর্নিং মানি অ্যান্ড আদার ওয়ান ইজি গেটিং মানি। আর্নিং মানি কোনো সময়ে গেটিং মানির সঙ্গে এক না হয়। এটুকু অনুরোধ সরকারের কাছে রইল।’

আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে।
২ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
২০ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১ দিন আগে