
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বার্ষিক আয় বেড়েছে ১৪ লাখ ৮৮ হাজার ৬২৮ টাকা। সেই সঙ্গে পাঁচ বছরে অস্থাবর সম্পত্তি বেড়েছে ২ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৭২২ টাকার। স্ত্রীর সম্পত্তি বেড়েছে ৩ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭০৯ টাকার। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া তাঁর হলফনামায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।
হলফনামা ঘেঁটে আরও দেখা গেছে, স্নাতক পাস ইমরান আহমদের ব্যাংকে দায়-দেনা ও মামলা নেই। চাকরির পাশাপাশি পেশায় চা-ব্যবসায়ী ও পরামর্শক। তাঁর বছরে আয় ৪৪ লাখ ৪০ হাজার ২৫১ টাকা। আয়ের উৎস ব্যবসা থেকে ৬ লাখ ৬৩ হাজার ৩৮০ টাকা, শেয়ার-সঞ্চয়পত্রের আমানত থেকে ৩ লাখ ৩১ হাজার ২০০ টাকা, চাকরির ৩২ লাখ ৮৪ হাজার ১৯৬ টাকা এবং ব্যাংক সুদের ১ লাখ ৬১ হাজার ৪৭৫ টাকা।
তবে ২০১৮ সালে ইমরান আহমদের বছরে আয় ছিল ২৯ লাখ ৫১ হাজার ৬২৩ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ আছে ৩১ লাখ ৫৫ হাজার ১৯ টাকা, যা ২০১৮ সালে ছিল ৮ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা। আর্থিক প্রতিষ্ঠানে জমার পরিমাণ ১ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৪০৭ টাকা, শেয়ারে বিনিয়োগ ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব নিজ নামে ৯০ হাজার টাকার, যেগুলো অপরিবর্তিত। যানবাহন আছে ৪৭ লাখ ৭০ হাজার ৫৩৫ টাকা দামের প্রাডো জিপ; গত বছর ছিল ৩১ লাখ ৫০ হাজার টাকার টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো। অন্যান্য ব্যবসায় বিনিয়োগ ১ কোটি ২৯ লাখ ২৫৮ টাকা; যা আগেরবার ছিল ১ লাখ টাকার।
আর স্ত্রীর নামে আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার ৯ টাকা, যা ২০১৮ সালে ১ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৮৬০ টাকা ছিল। স্ত্রীর আছে ২টি গাড়ি। ১৬ লাখ ২২ হাজার টাকার সুজুকি ভিএক্সআই ২০১৮ সালেও ছিল। তবে নতুন যোগ হয়েছে ২৬ লাখ ১৫ হাজার টাকার হার্ড জিপ। স্বর্ণালংকার আছে ৫০ হাজার টাকার, যা অপরিবর্তিত।
স্থাবর সম্পদে রয়েছে পৈতৃক সূত্রে পাওয়া কৃষিজমি ২৪ দশমিক ২৭ একর এবং নিজ নামে অকৃষি জমি ৪ দশমিক ৫ একর, কেনার সময় যার দাম ৫৫ হাজার টাকা। রয়েছে চা ও রাবারবাগান এবং মৎস্য খামার। স্ত্রীর নামে ৭৫ লাখ ১৮ হাজার ৫৬০ টাকা দামের ১০৫ শতক জমি, যা ২০১৮ সালে ছিল না। ৫ কাঠা অকৃষিজমি, যার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। ২৫ শতক জমিতে স্ত্রীর নামে ৬ তলা বাড়ি, যার দাম ১ কোটি ১ লাখ ৫৬ হাজার ৫০৪ টাকা।
হলফনামায় স্ত্রী নাসরিন আহমদের স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখানো হয়েছে ৫ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ৭৩ টাকা। একাদশ সংসদ নির্বাচনে হলফনামায় স্ত্রীর নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ২ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ৩৬৪ টাকার।

পোস্টে আরও এ সংসদ সদস্য আরও বলেন, ‘প্রশ্ন করা হলো, আমাদের জ্বালানি তেলের মজুত ৩০ দিনের কম কেন? কোনো সদুত্তর নেই। প্রশ্ন করা হলো, দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা কতটুকু? একেকবার একেক ধরনের উত্তর দেওয়া হলো। শেষ পর্যন্ত বোঝা গেল, কর্মকর্তারা অনেক ক্ষেত্রেই অনুমাননির্ভর তথ্য দিচ্ছেন।
১২ ঘণ্টা আগে
বিএনপি নির্বাচনের আগে বলেছিল তারা ক্ষমতায় গেলে নন-এমপিও শিক্ষকদের এমপিও করে দেবে; কিন্তু তারা এখন তা করছে না। তবে জামায়াতের এমপিরা বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে কথা বলছেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন...
১৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য
১৫ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে