
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গ্যাসের মূল্যবৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এই যে, প্রতি সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক। এর ফলে সীমিত আয়ের মানুষদের ওপর ভয়ংকর চাপ পড়বে। এটা গণবিরোধী। এই সরকারের জবাবদিহি থাকলে গ্যাসের দাম বাড়াত না।’
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান রিজভী।
রিজভী বলেন, ‘আমরা (বিএনপি) অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছি। কিন্তু মনে রাখতে হবে, আপনাদের (সরকার) সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরিব মানুষ মারার সিদ্ধান্ত না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে মরার ওপর খাঁড়ার ঘা ছাড়া কিছুই নয়।’
সংস্কার কার্যক্রম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কারের নামে জনগণের চোখে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা (অন্তর্বর্তী সরকার) সংস্কার করলে করুন। সংস্কার করলে গণতন্ত্রকে মজবুত–শক্তিশালী করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তার জন্য নির্বাচনের তারিখ ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।’
রিজভী আরও বলেন, ‘কে সংগঠন তৈরি করবে, কে দল তৈরি করবে সেই দায়িত্ব সেই ব্যক্তির। এই দায়িত্ব প্রধান উপদেষ্টার নয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা আপনাকে (প্রধান উপদেষ্টা) করতে হবে। তা না হলে, জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হবে যে, শেখ হাসিনার কোনো প্রেতাত্মা আবার জন্ম নেয় কি না।’
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, ‘এই দেশে কে সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। কিন্তু শেখ হাসিনা সেটা করতে দেয়নি। ছাত্র-জনতার রক্তঝরা গণআন্দোলনে সেই ভয়ংকর ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ নিশ্চিত করার জন্য, জনগণের আশা জাগানোর জন্য, অন্তর্বর্তী সরকারের অনেক কিছু করার আছে। দেশের জনগণ গত ১৬-১৭ বছর ধরে ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই। জনগণের চাওয়া অন্তর্বর্তী সরকার সেই পরিবেশ তৈরি করবে, দেশের জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে পারে ভোট দিতে পারে।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, ‘গণতান্ত্রিক সরকার নেই বলেই আজ বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে সাময়িক সরকার। মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে। মানুষ একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার।’
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, সহঅর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, এসএ জিন্নাহ কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও, একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়েরকে হারাতে হয়েছে তাঁর চাকরি, সামাজিক মর্যাদা ও আর্থিক স্থিতি। দীর্ঘ আইনি লড়াই এবং ঋণের বোঝা আজ তাঁকে মানবেতর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে...
১৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে উপস্থিত থাকবেন।
১৪ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
১৫ ঘণ্টা আগে