
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ রোববার বেলা ১২টা ২০ মিনিটে তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, সিঙ্গাপুরে পৌঁছাতে এয়ার অ্যাম্বুলেন্সটির আনুমানিক চার ঘণ্টা সময় লাগতে পারে। সেখানে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস, জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস এবং তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. জাফর।
এর আগে গত বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এই প্রবীণ রাজনীতিবিদকে। মিজানুর রহমান জানান, সেদিন ইফতারের পর পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও দলের নেতা-কর্মীরা।

জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
২১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
২১ ঘণ্টা আগে