দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। গত শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার আজকের পত্রিকা'কে বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো।’ কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে আলোচনা হয়নি।’
নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।’
সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে আরও ঘনীভূত হয় পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছিলেন জামায়াতর আমির শফিকুর রহমান। নেতা-কর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠক।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। গতকাল দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এই সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন।
আরও খবর পড়ুন:

গণভোট অনুষ্ঠিত হওয়ার পর সেটির রায় প্রত্যাখ্যানের ইতিহাস পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গণভোটের গণ রায় প্রত্যাখ্যান করার কারণে দেশে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে।
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গুপ্ত রাজনীতি থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন
১ দিন আগে
‘উনি (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী) যেটা বলেছেন, সেটা শিরোধার্য। তবে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করার ধৃষ্টতা আমি দেখাব না’—স্থানীয় সরকার নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২ দিন আগে