শ্রম অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া প্রশাসনে রদবদলে নতুন চেয়ারম্যান পেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন এবং মৎস্য উন্নয়ন করপোরেশন।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার (২৬ মে) আলাদা প্রজ্ঞাপনে এসব সরকারি দপ্তরের শীর্ষ পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামারুজ্জামানকে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লাকে বিআরটিসির চেয়ারম্যান এবং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মীকে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আলাদা প্রজ্ঞাপনে মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
আরও খবর পড়ুন:

প্রায় দুই মাসের অচলাবস্থার পর সরবরাহ লাইনে চাপ বৃদ্ধি পাওয়ায় ঢাকার আশপাশের কলকারখানাগুলোর উৎপাদনব্যবস্থায় স্বস্তি ফিরেছে। তবে উৎপাদন পুরোপুরি স্বাভাবিক রাখতে গ্যাসের চাপ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্পমালিকেরা।
৭ ঘণ্টা আগে
আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই পরিকল্পনা অনুযায়ী ভোট শুরু হচ্ছে না। সরকারের তরফ থেকে ইসিকে জানানো হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে চলতি বছর ইউপি নির্বাচন করার মতো প্রস্তুতি নেই।
৭ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
১২ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
১২ ঘণ্টা আগে