
রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি জানি না তিনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন। ওনার এই বক্তব্য রাজনীতিবিরোধী বক্তব্য এবং আমি আশা করি না তারা এ ধরনের বক্তব্য রাখবেন। উনি কি উদ্দেশ্যে এটা বলেছেন, আমি জানি না।’
আজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো সব সময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। সমর্থন করার উদ্দেশ্য একটা আছে যে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা।’
লন্ডন সফর ভালো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘লন্ডন সফরের উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) মহোদয়ের সঙ্গে বৈঠক করা। লন্ডনে থাকা প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সভা হয়েছে, আলোচনা হয়েছে, ফলপ্রসূ হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বার্তা দিয়েছেন, জানতে চাইলে ফখরুল বলেন,
‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন-একটা বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে ধৈর্য ধারণ করতে হবে।’
তারেক রহমানের কবে দেশে ফিরছেন জানতে চাইলে বলেন, ‘ওনার যখন সুযোগ হবে, মামলা মোকদ্দমাগুলো শেষ হলে উনি আসবেন।’
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি-এমন ধারণা ভুল। বিএনপি ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবিলা করা চ্যালেঞ্জিং।’
বাংলাদেশ-ভারত সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সংকট সমাধান করতে হবে।’

রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘জনমুখী বাজেট ২০২৬-২৭ প্রস্তাবনা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই বাজেট উপস্থাপন করেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন। অনুষ্ঠানে দলের আমির শফিকুর রহমান জানান, জুলাই-জুনের বদলে...
১৩ ঘণ্টা আগে
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সরকারের একটা অংশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চবিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি...
১৮ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইনের ঘটনাকে কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
২০ ঘণ্টা আগে
কোনো অভ্যুত্থানের ফল জনগণ পায়নি বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। তিনি বলেছেন, প্রতিটি অভ্যুত্থানে জনগণের একটা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু লড়াই করলে ব্যর্থতা আসে। লড়াইয়ের ফল কখনো আসলে জনগণ পায় না...
২১ ঘণ্টা আগে