Ajker Patrika

ব্রাজিলকে রুখে দিল মরক্কো, ৩৬ বছর পর স্কটল্যান্ডের জয়

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল-মরক্কো। ২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তাতে করে ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারার ঝুঁকিতে পড়েছিল ব্রাজিল। কিন্তু ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ মুহূর্তে গোলরক্ষক আলিসন বেকারের বীরত্বে বড় পরাজয় থেকে রক্ষা পায় সেলেসাওরা। এদিকে বোস্টনে হাইতিকে ১-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড। চলুন ছবিতে ছবিতে দেখে নিই ম্যাচের কিছু মুহূর্ত।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২: ৫৪
মরক্কোর বিপক্ষে বাজে ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ব্রাজিল ড্র করেছে মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের এমন পারফরম্যান্সের হতাশা ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থকদেরও। ছবি: এএফপি

র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বর দল ব্রাজিল খেলেছে মরক্কোর বিপক্ষে। সেই মরক্কো ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বর দল। ম্যাচ জিততে না পারার হতাশা ছুঁয়ে গেছে মরক্কোর সমর্থকদেরও। ছবি: এএফপি

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১-১ গোলে ড্র হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ। খেলা শেষে আশরাফ হাকিমির সঙ্গে করমর্দন করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ছবি: এএফপি

মরক্কোর বিপক্ষে আজ নেইমারকে খেলাননি কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচের সময় ক্যামেরার লেন্স বারবার ঘুরে যাচ্ছিল নেইমারের দিকে। ১-১ গোলে ড্রয়ের পর মরক্কোর ফুটবলারদের সঙ্গে নেইমার। ছবি: এএফপি

ম্যাচ ড্রয়ের পর মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে জড়িয়ে ধরলেন শাদি রিয়াদ (বাঁয়ে)। ছবি: এএফপি

হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটিশরা। দলের একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। ছবি: এএফপি

সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি হাইতি। গোল মিসের পর ফ্রঁৎসদি পিয়েরের মাথায় হাত দেওয়ার ছবিটিই হয়ে থাকল প্রতীকী ছবি। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত