
এশিয়া কাপ মাঠে গড়াতে আর বাকি মাত্র কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হচ্ছে আফগানিস্তান-হংকং উদ্বোধনী ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ে হয়ে গেল ক্যাপ্টেনস ডে। সাত অধিনায়কের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ক্যাপ্টেনস ডের কিছু মুহূর্ত।

এক ফ্রেমে এশিয়া কাপের ৮ অধিনায়ক। (বাঁ থেকে) আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম, লিটন দাস, চারিত আসালাঙ্কা, সূর্যকুমার যাদব, রশিদ খান, সালমান আলী আঘা, হংকংয়ের ইয়াসিম মুর্তাজা ও ওমানের জতিন্দার সিং। ছবি: এসিসি

সবার আগে নামলেন লিটন দাস ও সালমান আলী আঘা। দুই মাস আগেই সালমানদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ছবি: এসিসি

এক ট্রফির জন্য লড়বে আট দল। শিরোপা জিততে সবাই কতটা ক্ষুধার্ত, প্রত্যেকের মুষ্টিবদ্ধ হাত দেখে বোঝা যাচ্ছে স্পষ্ট। ছবি: এসিসি

২০১২, ২০১৬, ২০১৮—তিন বার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। আজ অধিনায়কদের সংবাদ সম্মেলনে লিটন দাস জানিয়েছেন, এবার নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। ছবি: এসিসি

ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে এশিয়া কাপের আট অধিনায়ক। ছবি: এসিসি
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন
পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন









