Ajker Patrika

একতরফা জয়ে ভারতের এশিয়া কাপ শুরু, দেখে নিন কিছু মুহূর্ত

দুবাইয়ে গতকাল ভারত-সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টিতে এক ইনিংসের সমানও খেলা হয়নি। ২৪০ বলের খেলা শেষ হয়েছে ১০৬ বলে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আরব আমিরাত ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে গেছে। ইনিংস সর্বোচ্চ ২২ রান করেন আলিশান শারাফু। অধিনায়ক ওয়াসিম করেন ১৯ রান। আমিরাতের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। জয়ের লক্ষ্যে নেমে ৪.৩ ওভারে ১ উইকেটে ৬০ রান করে ফেলে ভারত। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক ভারতের ৯ উইকেটের জয়ের কিছু মুহূর্ত।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দেখতে দুবাইয়ের গ্যালারিতে গতকাল ভারতীয় পতাকা হাতে দর্শকেরা। ম্যাচটা অবশ্য সেভাবে উপভোগ করতে পারেননি কেউই। ছবি: এএফপি

টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আরব আমিরাতের স্কোর পাওয়ারপ্লে শেষে (প্রথম ৬ ওভার) ছিল ২ উইকেটে ৪১ রান। ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে আমিরাতের ইনিংসে ধস নামে সপ্তম ওভার থেকেই। ৪৩ বলের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। উইকেট নেওয়ার পর এভাবেই উদযাপন করেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। ছবি: এএফপি

কুলদীপ যাদবের ঘূর্ণিতেই মূলত শেষ আরব আমিরাত। ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে কুলদীপ পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আমিরাতের ইনিংসের ইতি টেনেছেন তিনিই। ছবি: এএফপি

আমিরাত অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ২২ বলে ১৯ রান করে ড্রেসিংরুমে ফিরেছেন। দুবাইয়ে গতকাল এভাবেই আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন আমিরাতের ব্যাটাররা। ছবি: এএফপি

পঞ্চম ওভারের তৃতীয় বলে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন শুবমান গিল। সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত জিতেছে ৯৩ বল হাতে রেখে। ম্যাচ জেতার পর অধিনায়ক সূর্যকুমারকে নিয়ে মাঠ ছাড়েন গিল। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত