মানিকগঞ্জের ইছামতী নদী এখন কচুরিপানার বিস্তীর্ণ সবুজ চাদরে ঢেকে গেছে। ঋতুভিত্তিক পানি কমে যাওয়া, উজানের প্রবাহ হ্রাস, নদী ভরাট ও দখলের কারণে ধীরে ধীরে শুকিয়ে পড়ছে নদীটি। একসময় নৌ চলাচল, মৎস্যসম্পদ ও কৃষিনির্ভর জীবিকার গুরুত্বপূর্ণ উৎস ছিল ইছামতী। বর্তমানে নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা-বেগুনি কচুরিপানার ফুলে দৃশ্যপট মনোমুগ্ধকর হলেও বাস্তবতা উদ্বেগজনক। পরিবেশবিদেরা বলছেন, খনন, দখলমুক্তকরণ ও পানিপ্রবাহ পুনরুদ্ধারে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যতে নদীটি বিলীন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। ছবি: আব্দুর রাজ্জাক