Ajker Patrika

হাজারতম ম্যাচে জাপানের চার গোল, কুরাসাও গোলরক্ষকের বীরত্ব

এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারত জাপানের জন্য! বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। মন্তেরেই স্টেডিয়ামে মাইলফলকের ম্যাচ জিতে জাপানিরা উদযাপন করলেও তিউনিসিয়া দলে তখন বিষাদের ছায়া। কারণ, এই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসরা। এদিকে ভোরে কুরাসাও গোলরক্ষকের বীরত্বের কাছে হার মানল ইকুয়েডর। কানসাস সিটিতে ১৫ গোল ঠেকিয়ে দিয়েছেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জাপান-তিউনিসিয়া, ইকুয়েডর-কুরাসাও ম্যাচের কিছু ঘটনা।

আপডেট : ২৩ জুন ২০২৬, ০০: ২৩
মন্তেরেই স্টেডিয়ামে বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়েছে জাপান। গ্যালারিতে জাপানি দর্শকদের মুখে তাই দেখা গেছে চওড়া হাসি। ছবি: এএফপি

ম্যাচের আগে এভাবেই খেলোয়াড়দের উৎসাহিত করেছেন জাপানি সমর্থকেরা। ছবি: এএফপি

তিউনিসিয়াকে আজ উড়িয়ে দিয়েছে জাপান। মাইলফলকের ম্যাচটা এশিয়ার দলটি ৪-০ গোলে জিতে মাঠ ছেড়েছে। ছবি: এএফপি

মন্তেরেই থেকে টোকিওতে পৌঁছে গেছে জয়ের সুবাস। তিউনিসিয়াকে ৪-০ গোলে হারানোর পর এভাবেই বিশ্বকাপ হাতে নিয়ে টোকিওর হানেদা বিমানবন্দরে উদযাপন করেছেন জাপানি সমর্থকেরা। ছবি: এএফপি

ইকুয়েডরের বিপক্ষে ড্র যেন কুরাসাওয়ের কাছে জয়ের সমান। সব আলো কেড়ে নিয়েছেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। প্রতিপক্ষের ১৫ গোল বাঁচিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। ড্রয়ের পর রুমকে জড়িয়ে ধরেছেন তাঁরই দলের ডিফেন্ডার জুরিয়েন গারি (ডানে)। ছবি: এএফপি

ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কুরাসাও। প্রতিপক্ষের নিশ্চিত ১৫ গোল বাঁচিয়েছেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। ছবি: এএফপি

মন্তেরেই স্টেডিয়ামে আজ জাপান-তিউনিসিয়া ম্যাচের আগে এভাবেই দেখা গেছে বিশ্বকাপের তিন মাস্কট। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত