Ajker Patrika

সৌদি আরবকে উড়িয়ে দিল স্পেন, মিসরের ইতিহাস

স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে কদিন আগে চমকে দিয়েছিল নবাগত কেপ ভার্দে। কিন্তু ঘুরে দাঁড়াতে স্পেনের বেশি সময় লাগেনি। আটলান্টায় গত রাতে সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়েছে স্পেন। বিশ্বকাপে নিজের প্রথম গোল লামিনে ইয়ামাল পেয়েছেন এই ম্যাচেই। মিকেল ওইয়ারসাবাল করেছেন জোড়া গোল। আরেক গোল সৌদির কাছ থেকে উপহার পেয়েছে স্প্যানিশরা। এদিকে আজ সকালে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে মিসর। চলুন ছবিতে ছবিতে দেখে নিই স্পেনের দুর্দান্ত জয়, মিসরের ঐতিহাসিক জয়ের কিছু ঘটনা।

আপডেট : ২৩ জুন ২০২৬, ০১: ৩৪
লামিনে ইয়ামালের গোলে শুরু। এরপর মিকেল ওইয়ারসাবাল করেছেন জোড়া গোল। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। আর ৪৯ মিনিটে সৌদি ডিফেন্ডার হাসান তাম্বাক্তি বল ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল জড়ালে চতুর্থ গোল পেয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশরা। ছবি: এএফপি

২১ ও ২৪ মিনিটে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল। গোল করে এভাবেই উদযাপন করেছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ছবি: এএফপি

কেপ ভার্দের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েও গোল করতে পারেনি স্পেন। এই স্পেনকেই গত রাতে আটলান্টায় দেখা গেছে বিধ্বংসী রূপে। সৌদি আরবের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর এভাবেই উদযাপন করেছেন স্প্যানিশ ফুটবলাররা। ছবি: এএফপি

গতকাল ৬৫ বছর পূর্ণ করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। জন্মদিনে শিষ্যদের কাছ থেকে মনে রাখার মতো উপহার পেয়েছেন তিনি। স্পেনের একেকটা গোলে ডাগআউট থেকে তাঁর উদযাপন ছিল দেখার মতো। ছবি: এএফপি

ভ্যাঙ্কুভারে আজ ১৫ মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা যায় বদলে যাওয়া এক মিসরকে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিসর। বিশ্বকাপ ইতিহাসে ৯ নম্বর ম্যাচে এসে প্রথম জয় পাওয়ার পর কোচরা এভাবেই উচিয়ে ধরেছেন মিসরের পতাকা। ছবি: এএফপি

দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডের জালে গুণে গুণে তিন গোল দিয়েছে মিসর। ৫৮, ৬৭ ও ৮২ মিনিটে গোল করেছেন মোস্তফা জিকো, মোহাম্মদ সালাহ ও ত্রেজেগি। জয়ের পর এভাবেই দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন সালাহ। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত